২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাওলানার ফতোয়ার শিকার হলেন এক দম্পতি

পাঁচ বছর ঘর সংসারের পর বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামের এক দম্পত্তির বিয়ে অবৈধ ঘোষণা করে ফতোয়া দিয়েছে স্থানীয় এক মাওলানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

একটি সূত্র জানায়, ওই মাওলানা শুধু ফতোয়া দিয়েই দম্পত্তিকে একঘরে করে ক্ষান্ত হয়নি, তাদের গ্রামের মধ্যে চলাফেরা এমনকি টিউবয়েল থেকে পানি আনার ব্যাপারেও বাধা দিচ্ছে।

পরিবারটি জানায়, লেমুয়া গ্রামের কৃষক হোছেন আলীর পুত্র মহসিনের সাথে গত ২০০০ সালে একই গ্রামের আলতাফ হোসেনের মেয়ে রেখার ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। কিন্তু তারা দুঃসম্পর্কে নানা-নাতনী। এই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে।

গত শুক্রবার স্থানীয় মসজিদে তাদের বিয়ে শরিয়ত মোতাবেক হয়নি বলে ফতোয়া দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রিয় নায়েবে আমির কেওড়াবুনিয়ার পীর মাওলানা আব্দুর রশিদের জামাতা মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল লতিফ এবং মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিকি।

এই দম্পত্তির পক্ষ থেকে আলতাফ হোসেন সোমবার বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।