২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

জেলার যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা মোড়ের কাছে একটি ব্রিজের পাশ থেকে মঙ্গলবার হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ সূত্র জানায়, হাত-পা বাঁধা ও গলায় গামছা পেচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মঙ্গলবার সকালে তারা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে বেশ কটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা গলায় গামছা পেচিয়ে ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।