২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জেলার করাতিয়া নামক স্থানে মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক ও ঢাকা গামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নৈশ কোচ জবা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে বাসটি উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাস ড্রাইভার আনোয়ার হোসেন (৪৪) এবং বাসের হেলপার অমল চন্দ্র রায় (৩০)।

আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।