নওগাঁয় ধর্ষকদের হুমকিতে ধর্ষিতা গ্রামছাড়া
ধর্ষকদের হুমকির মুখে নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশিয়া গ্রামের এক গৃহবধু গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন।
জানা গেছে, ধর্ষণের মামলা তুলে না নিলে ধর্ষকরা তার প্রাণনাশ করবে এবং তার পরিবারেরও ক্ষতিসাধন করবে বলে হুমকি দিলে ওই গৃহবধু স্বামীর ঘর ছেড়ে পিতার বাড়িতে আশ্রয় নেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৫ এপ্রিল মধ্যরাতে ওই গৃহবধু প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে একই গ্রামের ভদু প্রামানিকের ছেলে শুকচান, আলাউদ্দিনের ছেলে মুকুল, হযরত আলীর ছেলে লালনসহ ৬/৭ জন তাকে জোরপূর্বক মাঠের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন গ্রামবাসী অজ্ঞান অবস্থায় মাঠের ভিতর থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে গত ১৭ এপ্রিল আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামীরা ওই গৃহবধুকে প্রাণনাশসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে।
