ডিসি ও এডিএম’র বিরুদ্ধে সংসদ সদস্য ও বিএনপি’র কর্মকাণ্ডে বাংলাদেশ বিসিএস প্রশাসন সমিতি নিন্দা
চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও এডিএম’র বিরুদ্ধে গত রোববার স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি’র কর্মকাণ্ডে বাংলাদেশ বিসিএস প্রশাসন সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, রোববার সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমানের সামনে সদর আসনের এমপি হারুনুর রশীদ জেলা প্রশাসকের কর্মকাণ্ডের ব্যর্থতা ও অতিরিক্ত জেলা শ্যাজিষ্ট্রেটের দুর্নীতিসহ একটি তালিকা তুলে ধরে বক্তৃতা করলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা প্রশাসক নুরুল ইসলাম জবাব দিতে মঞ্চে উঠলে এমপি হারুনুর রশীদ চিৎকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যান। পরে সভার সভাপতি মেয়র মিনু সভা মুলতবি ঘোষণা করেন।
এর আগে বিএনপি নেতা কর্মীরা মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গনে সমাবেশ করে আলটিমেটাম দিয়ে ডিসি ও এডিএম’র প্রত্যাহারে জন্য স্মারকলিপি দেয়।
