বীণা সিক্রি মঙ্গলবার ভারত যাচ্ছেন
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি দুইদিন জন্য বাংলাদেশে থাকবেন না।
মঙ্গলবার তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
তবে তিনি নয়াদিল্লিতে যাচ্ছেন না বলে ভারতীয় হাইকমিশনের এক মুখপাত্র বিডিনিউজকে জানান।
ওই মুখপাত্র জানান, ভারতে থাকাকালে বীণা সিক্রি রুটিন সফরের অংশ হিসেবে কলকাতা ও শিলং সফর করবেন।
