কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে ৪ স্কুল ছাত্র আহত
সোমবার কুষ্টিয়ার কুমারখালিতে দু’টি শক্তিশালী বোমার বিস্ফোরণে চার স্কুল ছাত্র আহত হয়েছে।
আহতরা হচ্ছে রিপন (১২), রেখা (১১), জীবন (৯) ও জসিম (১২)। তাদের স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামের একটি মাঠে এ বোমাগুলো বিস্ফোরিত হয়।
পুুলিশ ধারণা করছে, কোন সন্ত্রাসী গ্রুপ এ বোমাগুলো সেখানে ফেলে রেখে যেতে পারে।
