২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত

জেলার কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে রোববার ভোর রাতে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে কমলগঞ্জ জোনালে ৩৩ হাজার কেভি লাইনের সাতটি টাওয়ার ভেঙ্গে পড়লে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সোমবার টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি থাকায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে এবং লাইন ছিঁেড় যায়। প্রচণ্ড ঝড়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি অনেক কাঁচা ঘরবাড়িও ধসে পড়ে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মীরা জরুরী ভিত্তিতে লাইন মেরামতের কাজ করছেন বলে জানা গেছে।