২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার সাংবাদিক বেলাল হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশের চার্জশিট দাখিল

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশের চার্জশিট সোমবার দাখিল করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসন ৪ জনকে আসামি করে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বেলাল হত্যার পরিকল্পনাকারী, গডফাদার ও অর্থযোগানদাতাদের নাম না থাকায় খুলনার সাংবাদিক সমাজ এ চার্জশিট প্রত্যাখ্যান করেছে।

হত্যাকাণ্ডের ৭৮ দিন পর সোমবার এ চার্জশিট প্রদান করা হয়। চার্জশিটে রিক্সাচালক ইউনুস ওরফে গদা ইউনুস, মিরাজুল ইসলাম মিরাজ, ইকবাল হোসেন স্বাধীন ও চৌধুরী রফিকুল ইসলাম ওরফে হাসানকে আসামী করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যেটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে চার্জশিট তৈরি করা হয়েছে। পরবর্তীতে নতুন কোনও তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করা হবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীরা খুলনা প্রেসক্লাবে বোমা হামলা চালালে সাংবাদিক বেলাল উদ্দিন গুরুতর আহত হন। ১১ ফেব্রুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।