২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

শহরের কাচিঝুলিতে সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, শহরের ইটাখলা রোডে একটি বাসায় সোমবার একদল শ্রমিক দোতলার ছাদ ও সিঁড়িকোঠা নির্মাণ করছিল। সাহাব উদ্দিন কয়েকটি রড নিয়ে ওপরে উঠার সময় হঠাৎ রডগুলো রাস্তার ওপরে ১১০০ ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে সাহাব উদ্দিনের মৃত্যু হয়। নিহত শ্রমিকের বাড়ি সদর উপজেলার উত্তর দাপুনিয়া গ্রামে।

এ ব্যাাপারে একটি মামলা হয়েছে।