২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁয় বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশী নিহত

ঠাকুরগাঁর হরিপুর সীমান্তে সোমবার সন্ধ্যায় বিএসএফের গুলিতে নিহত হয়েছে একজন বাংলাদেশী। নিহত ওই ব্যক্তি একজন হতদরিদ্র কৃষক বলে বিডিআর সূত্র জানায়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জানা যায়, সিংহারী গ্রামের জনৈক সুলতান আলীর ছেলে আশরাফুল (২৮) নামের একজন কৃষক ক্ষেতে সেচ দেওয়ার সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যায়। বজরুক সীমান্ত ক্যাম্পের ৩৬১/এফ সীমানা পিলারের সামনে এ ঘটনা ঘটে।