২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাইব্রিড ধান সোনার বাংলা-১ এর প্রদর্শনী ও কৃষক সমাবেশ

গাজীপুর সদর উপজেলার আদর্শ কানাইয়া গ্রামে সম্প্রতি হাইব্রিড ধান বীজ সোনার বাংলা-১ এর প্রদর্শনী ও মাঠ পর্যায়ের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

গণচীনে উদ্ভাবিত সোনার বাংলা ধানের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট সীড বাংলাদেশ লি. আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় নয়শ কৃষক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সোনার বাংলা ধানকে দেশের খাদ্য ঘাটতি পূরণে এক অভাবনীয় সাফল্য বলে উল্লেখ করেন।

দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ লি. এ বছরই প্রথম হাইব্রিড ধান সোনার বাংলা-১ বাজারজাত করেছে। গাজীপুরের পরিবেশক মেসার্স আল মামুন ট্রেডার্স এবার প্রায় ১৫ টন সোনার বাংলা ধানবীজ বিক্রয় করেছে। গাজীপুর এলাকার প্রায় দু হাজার কৃষক এ ধান চাষ করে।

সমাবেশে স্থানীয় কৃষকরা জানান, এ ধানের ফলন একরে ১২০ মণ পর্যন্ত হয় এবং অন্যান্য ধানের চেয়ে ১৫/২০ দিন আগে পাকে। ধানগাছ বেশ লম্বা হয় কিন্তু হেলে পড়ে না। এ ধানে চিটা কম হয় এবং ভাত অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে।

কৃষক সমাবেশে আলহাজ্ব রওশন আলী মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. সাত্তার মোল্লা এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, প্রধান বিজ্ঞানী ড. ওয়াহিদুজ্জামান এবং গাজীপুর জেলার কৃষি কর্মকর্তা আজমল হোসেন।