আমির হোসেন রাশিয়ায় রাষ্ট্রদুত নিযুক্ত
সরকার সম্প্রতি দক্ষিন আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এম আমির হোসেন সিকদারকে রাশিয়ায় রাষ্ট্রদুত নিয়োগ করেছে।
আমির হোসেন ১৯৭৯ ব্যচের একজন ক্যারিয়ার কুটনীতিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) এবং এম.কম ডিগ্রি লাভ করেন।
তিনি ম্যনিলা, ইসলামাবাদ, ব্যাংকক, নয়াদ্বিল্লীসহ বিভিন্ন বাংলাদেশ মিশনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
২০০২সালের আগস্ট থেকে তিনি দক্ষিন আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনার হিসাবে কাজ করছেন।
