পাঁচবিবিতে সহপাঠির হাতে যুবক খুন
জেলার পাঁচবিবি পৌর এলাকার গোপালপুর মোড়ে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সহপাঠির অস্ত্রের আঘাতে মনসুর (২৪) নামের এক যুবক খুন হয়েছে।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে নয়টার দিকে গনেশপুর গ্রামের মনসুর ও সোহেল এবং গোপালপুর গ্রামের বাবু ও নিমাই একটি ক্যারাম ভাড়া নিয়ে খেলছিল।
এসময় মনসুর ও সোহেলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল ধারালো একটি ছোড়া মনসুরের বুকে ও পেটে ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাঁচবিবি থানায় ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
