২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এক শিশু ধর্ষিত

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ঝাউবাগানে পাঁচ পাষন্ড কর্তৃক ধর্ষিত হয়েছে সাত বছর বয়সী এক শিশু। স্থানীয় জনতা এক ধর্ষককে আটক করলেও তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জানা যায়, রবিবার বেলা ২টার দিকে শহরতলীর পশ্চিম সমিতি পাড়ার রিক্সাচালক সেকান্দরের বাড়িতে এসে এক যুবক পানি খাওয়ার কথা বলে ওই শিশুকে ডেকে সমুদ্রপাড়ের ঝাউবাগানে নিয়ে যায়। সেখানে পাঁচজন যুবক শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে পিতা সেকান্দর তার মেয়েকে খুজঁতে বেরিয়ে ঝাউবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

স্থানীয় জনতা নুরুল আলম নামের এক ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ দীর্ঘ দুই ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়।

ইতোমধ্যে নুরুল আলমের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে তাকে জনতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।