মহেশখালী পৌর চেয়ারম্যানের আদালতে আত্মসমর্পণ
বঙ্গোপসাগরে ১৪ জন জেলে হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী মহেশখালী পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার আজম রবিবার সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন।
আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, চাঞ্চল্যকর ১৪ জেলে হত্যা মামলার চার্জশীট প্রদানের পর থেকে দীর্ঘদিন যাবৎ মহেশখালীর পৌর চেয়ারম্যান সরোয়ার আজম পলাতক থাকার পর অবশেষে রবিবার সকালে কয়েক‘শ মানুষকে সাথে নিয়ে মিছিল করে মহেশখালী উপজেলা আদালতে আসেন।
তিনি আদালতে আত্মসমর্পণ শেষে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়।
