ঢাকায় ডিএফআইডি কর্মকর্তা গ্রেফতার
স্ত্রী নির্যাতনের দায়ে গুলশান পুলিশ রোববার ঢাকায় ব্রিটিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা ডিএফআইডি’র এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাক্তার আবদুস সবুর খান ডিএফআইডি’র পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও কাজ করেন।
গুলশান থানা পুলিশ সবুরকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-নর্থ) ওবায়েদুর রহমান বিডিনিউজকে বলেন, ডিএফআইডি’র ওই কর্মকর্তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করার পর নারী ও শিশু নির্যাতন আইনে তাকে গ্রেফতার করা হয়।
