২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে জমি দখলের অভিযোগে তিন প্রতারক আটক

জমি দখল ও প্রতারণার অভিযোগে পুলিশ নগরীরর উত্তরা এলাকা থেকে রোববার একটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

গ্রেপ্তারকৃতরা হলো- শ্রেষ্ঠ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল সাজ্জাদ (৫০) এবং তার সহযোগী কামরুজ্জামান শাহীন (৩৫) ও ফেরদৌস (৪৫)।

উত্তরা থানার ওসি আখতারুজ্জামান বিডিনিউজকে জানান, নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪ টি প্রতারণাসহ মোট আটটি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উত্তরার ৭ নং সেক্টরের ২৪/৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বাড়ি মানিকগঞ্জের বান্দুতিয়া এলাকায়। আখতারুজ্জামান আরও জানান, একটি মামলার রায়ে দোষী স্যবস্ত হবার পর থেকে ইকবাল সাজ্জাদ গা ঢাকা দিয়ে ছিলেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডের আবেদন জানিয়ে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোর্টে (সিএমএম) হাজির করা হয়েছে।