যশোরের চেয়ারম্যানের বিরুদ্ধে একই ইউপি সদস্যার শ্লীলতাহানির অভিযোগ
যশোরের পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে একই ইউপির সদস্য আলেয়া বেগম শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যশোর প্রেসক্লাবে রোববার আলেয়া বেগম এক সংবাদ সম্মেলনে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওই অভিযোগ আনেন।
তিনি যশোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে শনিবার এ সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করেন। আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে অভিযোগটি নজরে এনে তা আদালতকে জানানোর নির্দেশ দেন।
আলেয়া বেগম জানান, তিনি সম্প্রতি চেয়ারম্যান নওশের আলীর অনৈতিক কর্মকাণ্ডের কথা ঝিকরগাছা ইউনিয়নের ইউএনও কে জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নওশের আলী গত ১৩ এপ্রিল তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে পাঠান। তিনি ওই প্রতিষ্ঠানে যাওয়ার পর চেয়ারম্যান তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এতে আলেয়া বেগমের পরণের জামা- কাপড় ছিঁড়ে যায়। আক্রমণের কারণে তিনি আহত হন।
আলেয়া বেগম স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট থানায় তিনি অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করেনি।
আলেয়া বেগম সাংবাদিকদের জানান, সম্প্রতি চেয়ারম্যান তার স্বামীকে ডেকে নিয়ে তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়।
