২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক সুদের হার বৃদ্ধি করা হবে না: সাইফুর

বেসরকারি খাতের উন্নয়নের স্বার্থে সরকারের ব্যাংক সুদের হার বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার অর্থনীতিবিদদের সাথে প্রাক বাজেট বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি সব সময়ই সুদের হার বাড়ানোর বিরুদ্ধে।

তবে সাইফুর বলেন, সুশাসন ও দুর্নীতি রোধ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। সম্পদের পাচার রোধ করতে পারলেই আমাদের দারিদ্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত লক্ষ্য অর্জিত হবে বলে তিনি জানান।

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি খাত দিনে দিনে গতিশীল হচ্ছে। অর্থের যোগান বেড়ে যাবার কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সুদের হার বাড়ানোর ব্যাপারে দাতাদের পরামর্শ সম্পর্কে তিনি বলেন, এটাই এক মাত্র সমাধান নয়।

তিনি বলেন, কৃত্রিম উপায়ে আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ঠিক হবে না। উন্নয়ন বাজেট কাটছাট করে এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়।

সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সুদের হার বৃদ্ধিতে দাতাদের পরামর্শের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন মেশিনারি, সার ও পেট্রোলিয়ামের আমদানি বৃদ্ধি পাওয়ায় টাকার মূল্যমানের ওপর প্রভাব পড়ছে।

বৈঠকে যোগ দেওয়া অন্যান্য অর্থনীতিবিদগণ কৃষিখাতের উন্নয়নকে তরান্বিত করার করে সমষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন।