২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় এক সপ্তাহে ৫ খুন

নেত্রকোনায় গত সাতদিনে পাঁচটি খুনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে দু জনকে জবাই করে এবং তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সর্বশেষ রোববার দুপুরে সন্ত্রাসীরা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের আসাদুজ্জামান কবীরকে (১৭) কুপিয়ে হত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কবীরের সঙ্গে একই গ্রামের প্রভাবশালী মাসুদ রানার বিরোধ চলছিল। এরই জের ধরে এই খুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

এছাড়া গত এক সপ্তাহে সন্ত্রাসীরা আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে খোকন দেবনাথ (৮০) এবং মদন উপজেলার হাসিমপুর গ্রামের আনিসুর রহমানকে (২০) জবাই করে হত্যা করে। সন্ত্রাসীদের হাতে আরও খুন হয় সদর উপজেলার জালালপুর গ্রামের রাজ্জাক (৫৫) ও দুর্গাপুর উপজেলার চরপাড়া গ্রামের চাঁনমিয়া (২০)।

এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।