২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান- আফ্রিকান সম্মেলন : নিরাপদ জ্বালানি সহায়তার পক্ষে মোর্শেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদখান শনিবার জ্বালানি উৎপাদনকারী ও জ্বালানি ভোক্তা দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 10:27 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জাকার্তায় এশিয়ান-আফ্রিকান সম্মেলনে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরিকরণে প্রচলিত এবং অপ্রচলিত সব ধরনের জ্বালানিসহ গ্রামাঞ্চলে জ্বালানি সহজলভ্যতার ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন।

জ্বালানি খাতে সহযোগিতা ছাড়াও মোর্শেদ খান এশিয়া ও আফ্রিকার নেতাদের আরও চারটি বিষয়ের ওপর মনোযোগ আকর্ষণ করেন। বিষয়গুলো হলো- মানব সম্পদ উন্নয়ন, পল্লি দারিদ্র দূরিকরণ, সরাসরি বাণিজ্য বৃদ্ধি এবং ভৌত অবকাঠামো উন্নয়ন।

মোর্শেদ খান বলেন, এমএফএ পরবর্তী পরিবেশে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে বিদ্যমান সকল বাণিজ্য ও অ-বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে হবে।

তিনি মানব উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ওপর আলোকপাত করেন এবং এশিয়া ও আফ্রিকার দেশগুলোকে পরস্পরের অভিজ্ঞতা লাভ ও তা চর্চার আহ্বান জানান।

বাংলাদেশী প্রতিনিধিদলের নেতা হিসেবে তিনি নতুন এশিয়ান-আফ্রিকান ষ্ট্রাটেজিক পার্টনারশীপ ঘোষণায় স্বাক্ষর করেন। আশা করা হচ্ছে সম্মেলনে ঘোষণাটি পাশ করা হবে।

সম্মেলন চলাকালে মোর্শেদ খান লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন এবং ভারতের নেতাদের সাথে বৈঠক করেন।