২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভিজিএফ’র চাল না পেয়ে দুঃস্থ নারীদের সড়ক অবরোধ

স্পেশাল ভিজিএফ কার্ডের চাল না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের দু’শতাধিক দুঃস্থ মহিলা এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এঘটনায় যান চলাচল বন্ধ হয়ে গেলে বাসযাত্রীদের দুঃসহ গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়।

জানা যায়, কানাইপুর ইউনিয়নের দুঃস্থ মহিলাদের মধ্যে স্পেশাল ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় নাম ও ঠিকানা ভুল থাকার অজুহাতে দু’শতাধিক মহিলাকে চাল দেওয়া হয়নি।

পরে তারা একত্রিত সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।