চট্টগ্রামে ভয়াবহ আগুনে ২০০ বস্তি পুড়ে ছাই, আহত ৪
ভয়াবহ আগুনে শনিবার চট্টগ্রাম মহানগরীর রাজাখালী এলাকার প্রায় দুইশ বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় চার ব্যক্তি আহত হয়।
ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।
ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
