সিরাজগঞ্জ ও রংপুরে পৃথক ঘটনায় ২ জন খুন
সিরাজগঞ্জ ও রংপুরে শনিবার পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুস সালাম ও খলিলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে আবু সাইদের মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।
অপরদিকে রংপুরের পীরগাছা উপজেলায় শুক্রবার রাতে যৌতুকের টাকা না পেয়ে পাষণ্ড স্বামী নুর আলম তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে স্থানীয় লোকজন হত্যাকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে পীরগাছা থানায় একটি মামলা হয়েছে।
