২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারী নিরাপত্তা সংস্থাগুলোতে সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্ত

বেসসরকারী নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের আগ্নেয়াস্ত্র প্রদানের বিষয়টি বাতিল করে দিয়েছে সরকার। তবে, কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আনা- নেয়ার জন্য এসব সংস্থাসমূহে সার্বক্ষণিক সশস্ত্র আনসার সদস্য ব্যবহারের সুযোগ দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বেসরকারী পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেসরকারী নিরাপত্তা সেবা আইন ২০০৫’ নামে একটি আইন প্রণয়ন করছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে শনিবার এক বৈঠকে নিরাপত্তা সংস্থাগুলোকে ব্যাক্তিগত ও ব্যাংকগুলোর অর্থ আনা-নেয়ার ক্ষেত্রে সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্তটি গৃহীত হয়।

৫৩ টি বেসরকারী নিরাপত্তা সংস্থা নিয়ে গঠিত সংগঠনটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নগদ অর্থ বহনে নিরাপত্তা রক্ষীদের শটগান এবং ব্যাক্তি নিরাপত্তার ক্ষেত্রে পিস্তল প্রদানের অনুরোধ জানান।

বর্তমান দেশে ৩ শ’ থেকে সাড়ে তিন শ’ বেসরকারী নিরাপত্তা প্রতিষ্ঠান রয়েছে।

সভায় বেসরকারী নিরাপত্তা সংক্রান্ত আইনের বিভিন্ন দিক বিশেষতঃ নিরাপত্তা সংস্থাসমুহের লাইসেন্স প্রদান ও ফিস, নিরাপত্তা প্রহরীর শিক্ষাযোগ্যতা, সর্বনিু বেতন, প্রশিক্ষণ, প্রহরীদের পোশাকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিরাপত্তা প্রহরীরা কোনও অবস্থাতেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পোশাকের অনুরূপ পোশাক পরিধান করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারী নিরাপত্তা সেবা আইন প্রণয়নের পাশাপাশি আইনের আওতায় বিধি প্রণয়নের ওপর জোর দেন। খসড়া বিধি চুড়ান্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নের্তৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক মাসের মধ্যে চুড়ান্ত প্রতিবেদন পেশ করবে।

দেশে কোনও বিদেশী নিরাপত্তা সংস্থাকে কাজের অনুমতি দেয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পুলিশের আইজিপি, বাংলাদেশ রাইফেলসের মহা পরিচালক, অনসার মহা পরিচালক এবং বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।