২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহপরিচারিকা ও যুবক খুন

রাজধানীর ইন্দিরা রোডে শুক্রবার গৃহকর্তার হাতে খুন হয়েছে এক গৃহপরিচারিকা। অন্যদিকে কাফরুলে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নরসিংদীর রায়পুরা থানার রামনগর গ্রামের আল বাকির কন্যা নিহত গৃহপরিচারিকা রুমা বেগম (১৮) ৬৬/১ ইন্দিরা রোডের কাইয়ুম মিয়ার বাসায় ২০০৪ সাল থেকে পরিচারিকার করছিল।

ঢাকা মেডিকেল কলেজে শনিবার নিহত রুমার পিতা সাংবাদিকদের জানান, গৃহকর্ত্রী নাজমা বেগম এবং গৃহকর্তার শ্যালক জসিমের নির্যাতনেই রুমা মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতের শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের সদস্যরা এঘটনাকে অস্বাভাবিক মৃত্যু কিংবা আতœহত্যা বলে উল্লেখ। এব্যাপারে তেজগাঁও থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কাফরুলে শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত তিন যুবক নুরুজ্জামান (২৫) , হাফিজুল এবং রনির উপর অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। তাদেরকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় নুরুজ্জামান মারা যায়। তাৎক্ষনিকভাবে এঘটনার কোন কারন খূঁজে পাওয়া যায়নি।