২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১১

জেলার গাজীপুর-নরসিংদী সড়কে সদর উপজেলার ভাটপাড়া নামক স্থানে শনিবার সকাল দশটায় যাত্রীবাহী একটি বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং ১১ জন আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জানা যায়, পাঁচদোনা থেকে ঘোড়াশালগামী একটি যাত্রীবাহী টেম্পুুর সাথে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুর দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও বাসের চালকসহ মোট ১১ জন মারাত্মকভাবে আহত হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে আলম (৩৫), মিষ্টার মিয়া (৩৮), মনু মিয়া (২০), শীতল সাহা (২৮), শহিদুল (৩৫) এবং বাস চালক বাবুলকে (৪০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যান্যরা হল আবুল কাশেম (৩৫), জামাল মিয়া (৫০), মোকলেছ (৫০) রেহেনা (৪০) এবং রাজিয়া খাতুন (৪০)। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।