২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ চরমপন্থী নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম ও সদর উপজেলার স্বস্তিপুরে শনিবার ভোররাতে পুলিশের সাথে পৃথক দুটি বন্দুকযুদ্ধে শীর্ষ চরমপন্থী নেতা জাহিদ হোসেন ওরফে জাহিদ মাষ্টার ও ক্যাডার আমজাদ হোসেন ওরফে আমজ নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি থেকে জাহিদ মাষ্টারকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ শনিবার ভোররাত চারটার দিকে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতার করতে স্বস্তিপুর গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ক্রসফায়ারে নিহত হয় জেলার অন্যতম শীর্ষ স্থানীয় চরমপন্থী নেতা গণমুক্তিফৌজের জাহিদ হোসেন ওরফে জাহিদ মাষ্টার।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি শাটারগান ও বেশ কিছু গুলি উদ্ধার করে। জাহিদের বিরুদ্ধে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

এছাড়া, মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া গ্রামের বাঁশের ব্রীজের কাছে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি ও গণমুক্তি ফৌজের ক্যাডারদের মধ্যে আধিপত্য নিয়ে বন্দুক যুদ্ধের খবর পেয়ে মিরপুর থানা পুলিশ সেখানে পৌঁছলে চরমপন্থী দু’গ্রপ ও পুলিশের মধ্যে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। এসময় ক্রসফায়ারে গণমুক্তিফৌজের ক্যাডার আমজাদ নিহত হয়। তার বিরুদ্ধে ছাত্রদল সভাপতি ইমরান হত্যা সহ চারটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আটটি তাজা বোমা ও বেশ কিছু গুলি উদ্ধার করেছে।