মায়ানমারে পাচারের সময় সার বোঝাই ৩টি কার্গোবোট আটক
মায়ানমারে অবৈধভাবে পাচারকালে সোমবার সেন্টমার্টিন দ্বীপের কাছে তিনটি সারবোঝাই কার্গো আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
এসময় একটি কার্গোর ১৫ জন মাঝিমাল্লাকে আটক করা গেলেও অন্য দু’টি কার্গোর মাঝিমাল্লারা সাগরে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।
টেকনাফ থেকে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, নৌবাহিনীর দু’টি জাহাজ ‘সাগর’ এবং ‘মেঘনা’ চট্টগ্রাম থেকে আসা সাতটি কার্গোকে চ্যালেঞ্জ করে। এসময় চারটি কার্গো পালিয়ে গেলেও নৌ সেনারা তিনটিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত কার্গোগুলো থেকে নয় হাজার বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
