২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁতীবাজার জোড়া খুনের ঘটনায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে

সন্ত্রাসীদের হাতে দু স্বর্নকারের খুনের ঘটনায় সোমবার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তারা কালো ব্যাজ ধারণ করে একটি প্রতিবাদ মিছিল করে। মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে। সেখানে তারা একটি সমাবেশ করে।

ব্যবসায়ীরা সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। সমাবেশে বক্তৃতাদানকালে ব্যাবসায়ীরা খুনিদের খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করার দাবি জানান।

খুনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তারা নীরব চাঁদাবাজি বন্ধ এবং স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা বিধানের দাবি জানান।

নিহতদের লাশ এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সূত্রপাত হয়। পরিবারের সদস্য এবং স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

একজন ব্যবসায়ী বলেন, আগের খুনের কোনও বিচার না হওয়ায় দিন দিন খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতয়ালী থানার অধীন তাঁতীবাজার এলাকায় রোববার সন্ত্রাসীরা গুলি করে দু স্বর্নকারকে খুন করে।

নিহত দু স্বর্নকার হলেন, মাধব সরকার (৩৫) ও ভূষণ সরকার (৩০)। তারা ৪ ঝুলনবাড়ি, রাধিকা মোহন বসাক লেনের বাসিন্দা।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।