২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে কারখানা শ্রমিকদের ভাংচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

মানিকগঞ্জে আকিজ গ্র“পের প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকো লীফ ফ্যাক্টরির আন্দোলনরত শ্রমিকরা সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করলে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, বকেয়া বেতন আদায়সহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থানরত তিন শতাধিক ফ্যাক্টরি শ্রমিক এক পর্যায়ে স্থানীয় সুপার সার্ভিসসহ বেশ ক’টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে গাড়ি ভাংচুরের কারণে উত্তেজিত পরিবহন শ্রমিকরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলোপাথাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করে। দু দফায় প্রায় এক ঘন্টা রাস্তা বন্ধ রাখার পর স্থানীয় প্রশাসনের অনুরোধে পরে তারা অবরোধ তুলে নেয়।