২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোববার রাতে একজন নিহত ও দু জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুলিশ জানায়, উপজেলার চুকনগরের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তিন জনের মধ্যে মিজান নিহত হয়। আহত হয় নুরে আলম ও খায়রুল।

নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।