রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক বালক নিহত
দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে সোমবার সকাল দশটায় দ্রুতগামী ট্রাকের চাপায় মারা গেছে এক বালক।
নিহত বালক সোহান (৯) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গ্রামের আবু বকরের ছেলে।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
