ধুমপানজনিত কারণে বিশ্বে প্রতি বছর ৪০ লাখ মৃত্যুবরণ করে
দেশের প্রখ্যাত চিকিৎসকগণ বলেছেন, ধুমপানের কারনে বিশ্বে প্রতি আট সেকেন্ডে একজন লোক মারা যায়। দৈনিক হিসেবে যা প্রায় ১১ হাজার, প্রতি মাসে ৩ লাখ ২৪ হাজার এবং প্রতি বছরে ৪০ লাখ।
সোমবার কম্পিডটার ক্লাব অব ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইন ঃ কার্যকর করণে বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।
কম্পিডটার ক্লাবের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ অরূপ রতন চৌধূরী।
আলোচনায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় অধ্যাপক ডা: এমআর খান, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, ডেফোডিলস গ্র“পের চেয়ারম্যান আব্দুস সবুর খান এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা তাহমিন।
স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তামাক নিয়ন্ত্রণ আইনের ব্যাখ্যা করে বলেন, এই আইন কার্যকর করতে শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জরিমানা আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। তারাই এর প্রয়োগ করতে পারবে।
তিনি এ আইন পুরোপুরি বাস্তবায়ন করতে যুব সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে চিকিৎসাবিদগণ বলেন, ধুমপানজনিত কারণে মৃত্যুর বর্তমান হার অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে প্রতি বছর এতে এক কোটি লোকের মৃত্যু হবে। যার মধ্যে ৭০ লাখ মৃত্যুই হবে উন্নয়নশীল দেশে।
