২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা আ জ ম নাসিরকে গ্রেফতার না করার জন্য র‌্যাবকে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা আ জ ম নাসির উদ্দিনকে গ্রেফতার না করার জন্য রোববার হাইকোর্ট র‌্যাবকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিচারপতি আবদুল মতিন ও বিচারপতি এএফএম আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আইনের সঠিক প্রক্রিয়ার বাইরে গিয়ে তাকে আটক না করার নির্দেশ দেন।

গ্রেফতার হতে পারেন কিংবা র‌্যাব কর্তৃক হয়রাণির শিকার হতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নাসির উদ্দিনের গত বছর ১৩ ডিসেম্বর আদালতে দাখিলকৃত রিট পিটিশনের ভিত্তিতে এ নির্দেশ দেন আদালত।

আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার তানিয়া আমীর ও সরকারের পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আদিলুর রহমান জেরা পরিচালনা করেন।