২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের এডমিরাল উইলিয়াম জে ফ্যালন’র ঢাকা ত্যাগ

যুক্তরাষ্ট্রের এডমিরাল উইলিয়াম জে ফ্যালন দু দিনের সফর শেষে রোববার ঢাকা ত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের দায়িত্বভার গ্রহণের ছয় মাসের মাথায় এডমিরাল ফ্যালন এক পরিচিতিমূলক সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তা ও বেসামরিক নেতৃবৃন্দের সাথে পারস্পরিক বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করেন।

ঢাকা সফরের আগে তিনি ভারত ও শ্রীলংকা যান।