২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডিতে যুক্তরাষ্ট্রের শোক

সাভারে গার্মেন্টস ভবন ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঢাকাস্থ মার্কিন দূতাবাস রোববার এক শোকবার্তায় বলে, এ দুর্ঘটনার শিকার শ্রমিকদের পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সববেদনা জানাই। আমরা জানতে পেরেছি ঘটনায় এ পর্যন্ত ৭২ জনের প্রানহানি ঘটেছে। তবে প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যা উৎসাহব্যাঞ্জক।

সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস বাংলাদেশের উদ্ধার-কর্মীদের দৃঢ়তা ও কর্মতৎপরতার প্রশংসা করে।