২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি: আহত ১৫

শেরপুর জেলায় শনিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরের নীচে চাঁপা পড়ে এ সময় অন্তত ১৫ জন আহত হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঝড়ে জেলার নলিতাবাড়ি, শ্রীবরদি, শেরপুর সদর, নকলা ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন স্থানে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রাইস মিল, মসজিদসহ সহস্রাধিক কাঁচা ঘরবাড়িও এ সময় ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা পড়ে গেছে।