২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

জেলার হাইমচরে ‘দৈনিক চাঁদপুর জমিন’ পত্রিকার সম্পাদক মাহবুব আলম বাশারকে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

একটি সূত্র জানায়, স্থানীয় জেএস উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মাহবুব আলম শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে জনতা বাজার’র কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মফিজ আখন তার লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার হাত কেটে নেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং ৪১১, তাং ১৬/০৪/০৫। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।