২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় জুট মিলের ২ শ্রমিক নিহত

রাজধানীর ডেমরা থানাধীন লতিফ বাওয়ানি জুট মিলে শনিবার রাতে পাটের বেল পড়ে কর্তব্যরত দুই শ্রমিক নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নিহত শ্রমিকরা হলেন, মোহাম্মদ সোহেল (১৫) এবং মোহাম্মদ সাঈদ (১৬)।

সোহেল গোপালগঞ্জের কাশিয়ানি থানার রজাপাড়া গ্রামের ওহিদ আলীর ছেলে এবং সাঈদ নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ থানার নাসিরুদ্দিনের ছেলে।

ডেমরা পুলিশ সুত্র জানায়, মধ্যরাতে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করার সময় পাটের বেলগুলো  তাদের ওপর  পড়ে।