২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আওয়ামী লীগ অফিসে হামলা

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের স্থানীয় বিএনপি ক্যাডাররা শনিবার স্থানীয় আওয়ামী লীগ অফিসে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঘটনার সূত্র ধরে পুলিশ স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম বাবুল ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিমকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, পাওনা টাকা আদায় ও কতিপয় আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে পুলিশ নিয়োগ করা হলে তা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্যবস্থা গ্রহণ না করে ওয়ারেন্টি আসামী হিসেবে মনোয়ারুল ও সেলিমকে গ্রেপ্তার করে।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন আওয়ামী লীগ কর্মীকে মারধোর করলে তারা ক্ষুদ্ধ হয়ে এ হামলা চালায়।