২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষে ১ ডাকাত নিহত

জেলার আড়াইহাজার উপজেলার দীঘলদী গ্রামে রোববার গ্রামবাসীদের সাথে সশস্ত্র ডাকাত দলের সংঘর্ষে এক ডাকাত নিহত এবং কমপক্ষে ১০ গ্রামবাসী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

গ্রামবাসী সূত্রে জানা যায়, ভোর রাতে ১০/১২ জনের ডাকাত দলটি  এনায়েতুর রহমানের বাড়িতে ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

পরে ডাকাতদল একই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টাকালে বাড়ির লোকদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং ডাকাতদের মুখোমুখি হয়।

ঘন্টাব্যাপী সংঘর্ষে গ্রামবাসী চার ডাকাতকে ধরে ফেলে। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে সোলেমান (৩৮) নামে এক ডাকাত নিহত হয়। আটক অপর তিন ডাকাতকে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। ডাকাতদের সাথে সংঘর্ষে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছে।

পুলিশ নিহত ডাকাত সোলেমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।