২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডিতে ব্রিটিশ হাই কমিশনারের শোক প্রকাশ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সাভারের গার্মেন্টস ট্রাজেডিতে গভীর শোক প্রকাশপূর্বক নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোববার তিনি পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের কাছে প্রেরিত এক শোকবার্তায় বলেন, গত সোমবার সাভারে গার্মেন্টস ভবন ধ্বসে বিপুল সংখ্যক শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি যুক্তরাজ্য ও ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।