২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডি: আরও ৪টি লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৬৮ জন

সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টসের ভবন থেকে রোববার পর্যন্ত আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৬৮টি লাশ উদ্ধার করা হলো। রোববার সেখানে সপ্তম দিনের মতো উদ্ধার তৎপরতা চলছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অনেক শ্রমিকের খবর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও এখন  তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে তারা অধীর আগ্রহে স্বজনদের লাশের অপেক্ষা করছেন। সংশ্লিষ্টদের মতে, উদ্ধার তৎপরতার এ পর্যায়ে সেখানে আর কোনও জীবিত শ্রমিকের সন্ধান পাওয়া অসম্ভব।

রোববার মধ্য রাতে কারখানাটি ধ্বসে পড়ার সময় ৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা যায়।