২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

সাভারের ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, সাভার থেকে কেরানীগঞ্জ গামী একটি ইট ভর্তি ট্রাক চরভাওয়াল গ্রামের কাছে উল্টে গেলে ইটের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোবহান মিয়া (৩৬), পিতা - আব্দুল করিম এবং দেলোয়ার হোসেন (৪০), পিতা - আব্দুল হালিম ঘটনাস্থলেই নিহত হয়। তারা দুজনই উপজেলার কান্দি ভাকুর্তা গ্রামের অধিবাসী।

আহতদের কেরানীগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।