২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে চট্টগ্রামে কথিত সন্ত্রাসীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার এনাম নামে একজন কথিত সন্ত্রাসী মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশ থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। পরদিন তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।