২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা বিষয়ক অধ্যাদেশের দু’টি ধারার সংস্কার দাবিতে জাবির রেজিস্ট্রার ভবন ঘেরাও

পরীক্ষা বিষয়ক নতুন অধ্যাদেশের দু’টি ধারার অসঙ্গতি দূরীকরণের দাবিতে জাবির গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শনিবার রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

অনুষদের ৭টি বিভাগের ছাত্রছাত্রীরা  আগামী ২৪ এপ্রিলের মধ্যে নতুন অধ্যাদেশের এ দুটি ধারা সংস্কার করে নতুন অধ্যাদেশ জারির আহ্বান জানায়। পরীক্ষা বিষয়ক নতুন দুটি ধারার একটি  হচ্ছে উপস্থিতির উপর নম্বর বন্টন এবং অন্যটি মান্নোয়ন পরীক্ষার পদ্ধতি সম্পর্কিত।

এর আগে অনুষদের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে রেজিস্টার বিল্ডিং পর্যন্ত মিছিল নিয়ে রেজিস্টার ও ডীন বরাবর স্মারকলিপি পেশ করে।