২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছরের শিশু ধর্ষনের শিকার, ধর্ষক ও তার পিতা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলি গ্রামে ৯ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, ওই শিশু বৃহস্পতিবার রাতে প্রতিবেশির  বাড়ীতে টেলিভিশনে নববর্ষের অনুষ্ঠান দেখে ফিরে আসার পথে ইলিয়াস (১৭), শিশুটিকে ধর্ষন করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে কলাপাড়া হাসপাতারে ভর্তি করে।

পুলিশ শনিবার সকালে ধর্ষক ইলিয়াস এবং তার পিতা নফেল তালুকদারকে গ্রেপ্তার করেছে।

ধর্ষিত শিশু তুলাতলি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী। তার পিতা একজন শ্রমিক। চিকিৎসা ও ন্যায় বিচারের জন্য তার আইনি এবং আর্থিক সাহায্য প্রয়োজন বলে স্থানীয় অধিবাসীরা জানান।