২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষন মামলায় পল্লী চিকিৎসকের ফাঁসি

রংপুরে ধর্ষন ও হত্যা মামলায় এক পল্লী চিকিসকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। শনিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মাহমুদা বেগম এই রায় ঘোষনা করেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৩ মে পীরগাছা উপজেলার বড়দরগা ফরিকিরা এলাকার পল্লী চিকিৎসক শামসুল হুদা একই এলাকার সামাদের কন্যা সালমাকে তার ওষুধের দোকানে ডেকে নিয়ে ধর্ষন করে। এরপর ঘটনা চাপা দেয়ার জন্য সালমাকে শ্বাসরোধ করে হত্যা করে ।  

পরে ২৪ মে সামাদ মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত শেষে আসামী শামসুলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।